Logo
Logo
×

রাজনীতি

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

Icon

যুগের চিন্তা ২৪ অনলাইন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পিএম

৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৬ শাখা থেকে এ সংক্রান্ত একটি চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে নিশ্চিত করা হয় যে, দেশের সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে ৭ নভেম্বর ছুটি কার্যকর থাকবে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের আলোকেই এ ছুটি বহাল করা হয়েছে।

মন্ত্রিসভার অনুমোদন: মন্ত্রিসভার সাম্প্রতিক বৈঠকের গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আনুষ্ঠানিকভাবে এই সাধারণ ছুটি অনুমোদন লাভ করে।

‘ক’ শ্রেণিভুক্ত দিবস ঘোষণা: এর আগে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত বিশেষ পরিপত্রে ৭ নভেম্বরকে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত দেওয়া হয়। দিনটি যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে সারা দেশে পালন করা হবে।

এদিকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হওয়া এ ছুটি আগামী ২৪ অক্টোবর (শনিবার) পর্যন্ত ছুটি। ২৫ অক্টোবর (রোববার) থেকে অফিসের কার্যক্রম নিয়মিত চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন