Logo
Logo
×

রাজনীতি

জি এম কাদেরের বাসায় হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৩১ পিএম

জি এম কাদেরের বাসায় হামলা

রাজধানী ঢাকার উত্তরায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বাসায় হামলার অভিযোগ উঠেছে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরের ৩৩ নম্বর সড়কে অবস্থিত বাড়িটিতে হামলা হয়।

জিএম কাদের নিজেই বলেন, সকালের দিকে ৫০ থেকে ৬০ জন যুবক বাসার সামনে এসে উত্তেজনামূলক স্লোগান দেয়। পরে ইটপাটকেল ছোড়ে ও ভাঙচুর চালায়। এ সময় ভারতের দালাল বলে স্লোগানও দেয়া হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

একাধিক ভিডিওতে দেখা যায়, এক দল লোক ‘ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ‘ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে জি এম কাদেরের বাসায় ইট নিক্ষেপ করছে। তাদের হাতে ছিল একাধিক ব্যানার। এ সময় তাদেরকে আরও বিভিন্ন স্লোগান দিতে শোনা যায় এবং জি এম কাদেরের গ্রেপ্তারের দাবিও জানান।

অপরদিকে জাতীয় পার্টির পক্ষ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় পরবর্তী করণীয় পরে জানিয়ে দেওয়া হবে। তবে কারা এ হামলা চালিয়েছে, হামলায় কেউ হতাহত হয়েছেন কি না কিংবা কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বিবৃতিতে সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন