Logo
Logo
×

রাজনীতি

রোহিঙ্গা ইস্যু সমাধানে চীন ও ভারতকে এগিয়ে আসতে হবে: বিরোধীদলীয় নেতা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৬ এএম

রোহিঙ্গা ইস্যু সমাধানে চীন ও ভারতকে এগিয়ে আসতে হবে:  বিরোধীদলীয় নেতা

রোহিঙ্গা ইস্যু একটা আন্তর্জাতিক ইস্যু। রোহিঙ্গা সমস্যা সমাধানে চীন ও ভারতকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সিলেট সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় ডা. শফিকুর রহমান বলেন, লংমার্চে আমরা দলীয় দাবি নিয়ে নামিনি, জনগণের দাবি নিয়ে নেমেছি। জনগণের দাবির বিষয়ে সরকারের দায়িত্বশীল আচরণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এ কথা কীভাবে বলা যায়? তার অভিযোগ, সরকারি দলের লোকজনই বিভিন্নভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভঙ্গ করছেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যখনই আমাদের বসা হয়, মতবিনিময় হয়, তখন আমরা তাদেরকে বলি, সাময়িক অর্থসহায়তায় তাদের সমাধান হবে না। চূড়ান্তভাবে তাদেরকে তাদের নিজ দেশে ফিরে যেতে হবে। এটা একা বাংলাদেশ পারবে না। তবে এখানে দুইটা দেশকে অবশ্যই এগিয়ে আসতে হবে। একটা হচ্ছে চীন, আরেকটা হচ্ছে ভারত। তাদের সহযোগিতা লাগবেই। আর মায়ানমার তো আছেই।

মিয়ানমারের পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, মায়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি খুব একটা ভালো না। সেখানে দীর্ঘদিন ধরে গৃহযুদ্ধ চলছে, নামকরা একটা সরকার আছে, কিন্তু কার্যত যুদ্ধে লিপ্ত গোষ্ঠীগুলো এক এক এলাকা দখল করে রেখেছে। রাজধানী ছাড়া বাকি এলাকার উপরে তেমন নিয়ন্ত্রণ নেই বর্তমান সরকারের। এটা একটা সংকট। কার সাথে এই আলোচনাটা অনুষ্ঠিত হবে? কার সাথে আলোচনা? এটা বাংলাদেশ পারবে না। কিন্তু ওই দুইটা দেশ যে দুই দেশের কথা বললাম (ভারত ও চীন) আর আন্তর্জাতিক মহল। জাতিসংঘ যদি এই ব্যাপারে উদ্যোগী হয়, তাহলে এই সমস্যার সমাধান সম্ভব।

এ সময় গণমাধ্যম ও বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তার ভাষ্য, মিডিয়া ও বিচার বিভাগ কখনো স্বাধীন ছিল না। আইনশৃঙ্খলা পরিস্থিতি এভাবে চলতে পারে না উল্লেখ করে তিনি সরকারের পক্ষ থেকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন