Logo
Logo
×

রাজনীতি

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৬ পিএম

এনসিপি নেত্রী মনিরা শারমিনের বাবা মারা গেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিনের বাবা ডিএম আব্দুল মতিন মারা গেছেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে এনসিপি।

সোমবার (২১ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ তথ্য জানিয়েছে এনসিপি।

শোকবার্তায় বলা হয়, ডিএম আব্দুল মতিনের মৃত্যুতে জাতীয় নাগরিক পার্টি গভীরভাবে শোকাহত। তার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে দলটি।

এতে আরও বলা হয়, প্রিয়জনকে হারানোর এই কঠিন সময়ে মহান আল্লাহ যেন মনিরা শারমিন ও তার পরিবারের সদস্যদের অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।

এনসিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তার জীবনের সব গুনাহ-ত্রুটি ক্ষমা এবং কবরকে নূর ও রহমতে পরিপূর্ণ করার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেছে। একই সঙ্গে মরহুমের জন্য দলের নেতাকর্মী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের দোয়া করার অনুরোধ জানিয়েছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন