Logo
Logo
×

রাজনীতি

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক পদ থেকে শাফিউলের পদত্যাগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪, ১১:৩০ এএম

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক পদ থেকে শাফিউলের পদত্যাগ

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাফিউল ইসলাম শাফির পদত্যাগ। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন শাফিউল ইসলাম। শুক্রবার (১ নভেম্বর) রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। 

এ উপলক্ষে তিনি রংপুর নগরের দর্শনা এলাকায় তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন এবং সেখানে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে শাফিউল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার বিপ্লব বাস্তবায়ন করতে গেলে জাতীয় পার্টির রাজনীতিতে থেকে তা সম্ভব নয়। তাই ছাত্র–জনতার বিপ্লবকে এগিয়ে নিতে দলের সব পদপদবি থেকে পদত্যাগ করছেন তিনি।

শাফিউল ইসলাম দীর্ঘদিন ধরে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রংপুর জেলার যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন। সেই সঙ্গে তিনি রংপুর সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন