স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে ক্ষমতাসীন বিএনপি। শনিবার (০১ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার (২৯ জুলাই) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, শনিবার গুলশানে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি কমিটির সদস্যদের অবহিত করা হয়েছে।
আলোচ্যসূচির বিষয়ে এখনো কোনো নির্দেশনা পাননি বলেও জানান এই বিএনপি নেতা।



