Logo
Logo
×

রাজনীতি

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শ্রদ্ধা

Icon

আরাফাত হোসেন

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ০৫:৫৭ পিএম

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর শ্রদ্ধা

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নবযোগদানকৃত চেয়ারম্যানবৃন্দ।
আজ রবিবার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে মন্ত্রী জাকারিয়া তাহেরের নেতৃত্বে নবনিযুক্ত চেয়ারম্যানরা সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদনকারী চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দেশের সুপরিকল্পিত ও আধুনিক নগরায়ন নিশ্চিত করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ নামে নতুন ৬টি উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়েছে। সংশ্লিষ্ট অঞ্চলগুলোর ভূ-প্রাকৃতিক পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য বজায় রাখা, অপরিকল্পিত নগরায়ন রোধ, দুর্যোগ সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, তথ্য-প্রযুক্তি ও পর্যটন শিল্পের বিকাশ এবং উন্নত নাগরিক সুযোগ-সুবিধা প্রদানই এই নতুন কর্তৃপক্ষগুলোর মূল লক্ষ্য।
Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন