Logo
Logo
×

রাজনীতি

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর শহরের পুরাতন ডিসি কোর্ট এলাকায় এ হামলা হয়। ঘটনার পর তিনি নেতাকর্মীদের নিয়ে থানায় অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন দলের নেতাকর্মীদের এনসিপিতে যোগদান উপলক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে যান। জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে গেলে পেছন থেকে কয়েকজন যুবক ডিম নিক্ষেপ করে এবং হামলা চালায়। এতে এনসিপির কয়েকজন স্থানীয় নেতাকর্মী আহত হন। পরে এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করেন।

সাহেদ আহম্মেদ গণমাধ্যমকে বলেন, “নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন। আমি তাকে এ বিষয়ে আলাপ করতে গিয়েছিলাম। স্থানীয় বিক্ষুব্ধ জনতা ডিম নিক্ষেপ করেছে, এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই।” জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলও দাবি করেন, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেন, “আইনমন্ত্রী ও ঝিনাইদহ বিএনপির সভাপতি আব্দুল মজিদের লোকজন হামলা চালিয়েছে। আমাদের কয়েকজন আহত হয়েছেন। আমরা এই ন্যাক্কারজনক হামলার বিচার চাই। আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।”

সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন