ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যুবদলের নেতৃত্বে আসছে যারা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মে ২০২৬, ০৭:১৩ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন জাতীয়তাবাদী যুবদলের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আহ্বায়ক কমিটি ঘোষণার ৩৩ মাসেও পূর্ণাঙ্গ কমিটি করা যায়নি।
তাই বর্তমান আহ্বায়ক কমিটিগুলো পূর্ণাঙ্গ করার পাশাপাশি নতুন করে কমিটি গঠনের গুঞ্জন চলছে। তবে বর্তমান কমিটি পূর্ণাঙ্গ হোক আর নতুন কমিটি হোক, তাতে রাজপথের পরীক্ষিত, ত্যাগী ও পরিচ্ছন্ন ইমেজের নেতাকর্মীদের দায়িত্ব দেওয়ার দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
এর আগে, ২০২৩ সালের ৯ আগস্ট এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলে খন্দকার এনামুল হককে আহ্বায়ক ও রবিউল ইসলাম নয়নকে সদস্য সচিব করা হয়। একইসঙ্গে ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটিতে শরীফ উদ্দিন জুয়েলকে আহ্বায়ক ও সাজ্জাদুল মিরাজকে সদস্য সচিব করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কয়েকজন নেতাকর্মী জানান, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের কমিটি গঠনে আলোচনার শীর্ষে রয়েছেন বর্তমান কমিটির আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জিন্নাহ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ সজল, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক মুন্না, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আসিফুর রহমান বিপ্লব, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলাম, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ইমরান খান ইমন, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ খালিদ হাসান জ্যাকিসহ বেশ কয়েকজন রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতা আলোচনায় রয়েছেন।
অন্যদিকে, ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি গঠনে আলোচনার শীর্ষে রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান রাজ, বর্তমান কমিটির সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন, তাসলিম আহসান মাসুম, আবুল হাসান টিটু, যুগ্ম আহ্বায়ক ও মিরপুর জোনের টিম প্রধান শিমুল আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল হক হিমেল, সাবেক যুগ্ম আহ্বায়ক সাফায়াতে রাব্বি আরাফাত, মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুয়েলের নাম শোনা যাচ্ছে।
তবে চূড়ান্ত আলোচনায় মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে ওমর ফারুক মুন্না ও মো. জিন্নাহর নাম শোনা যাচ্ছে। তাদের মধ্যে ওমর ফারুক মুন্না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ছাত্রদল-যুবদল নেতাকর্মী ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কর্মীবান্ধব নেতা হিসেবে পরিচিতি পান।
অন্যদিকে, মহানগর উত্তর যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমান রাজ ও শিমুল আহমেদের নাম শোনা যাচ্ছে। তারা উভয়ই ঢাকা মহানগর উত্তরের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্যাপক পরিচিতি লাভ ও সুনাম অর্জন করেছেন।
তবে ফ্যাসীবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রাখা পরিচ্ছন্ন ও ক্লিন ইমেজের পরীক্ষিত নেতাদের সমন্বয়ে যেকোন সময় গঠিত হতে পারে যুবদল ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি। দীর্ঘদিন রাজপথে সংগ্রামে ভূমিকা রাখতে গিয়ে হামলা-মামলার শিকার ত্যাগী ও কর্মীবান্ধব নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন নেতাকর্মীরা।
এ ব্যাপারে জানতে চাইলে যুবদল সভাপতি মোনায়েম মুন্না বলেন, শুধু ঢাকা মহানগর নয়, বরং সব জেলা-মহানগর কমিটি নিয়ে আমরা ভাবছি। আগে ফ্যাসিবাদের সময় এক রকম পরিবেশ ছিল, এখন আমাদের দল ক্ষমতায়। পরিবর্তিত পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ সব কমিটি নিয়ে পরিকল্পনা আমাদের রয়েছে। সেই আঙ্গিকেই কাজ চলছে।



