Logo
Logo
×

রাজনীতি

ঢাকা উত্তর ছাত্রদলে সহ-সভাপতি হলেন রামগতির হেলাল উদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ০৭:২২ পিএম

ঢাকা উত্তর ছাত্রদলে সহ-সভাপতি হলেন রামগতির হেলাল উদ্দিন

নবগঠিত ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় কমিটি। কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুর জেলার রামগতি থানার কৃতী সন্তান মো. হেলাল উদ্দিন মাহি।  

কেন্দ্রীয় ছাত্রদলের প্যাডে ঘোষিত কমিটির স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক। 

হেলাল উদ্দিন মাহি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এই সাহসী ও ত্যাগী ছাত্রনেতাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল কমিটিতে স্থান দেওয়ায় রামগতির সাধারণ মানুষ ও ছাত্রসমাজ আনন্দিত। রামগতির মানুষ হেলাল উদ্দিন মাহিকে অভিনন্দন জানানোর পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় সভাপতি সম্পাদককে। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের আমলে নিপীড়িত নির্যাতিত এই ছাত্রনেতা জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে। 

ঢাকা কলেজে পড়ার সময় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। আ স ম আব্দুর রব সরকারি কলেজে পড়ার সময় তার ছাত্রদলের সাথে পথচলা শুরু। সে সময় তিনি কলেজ ছাত্রদলের দপ্তর সম্পাদক নির্বাচিত হন। বর্তমানে তিনি খিলগাঁও ল কলেজের আইন বিষয়ের উপর লেখাপড়া করছেন এবং সেখানে তিনি জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। 

হেলাল উদ্দিন মাহি শুধু একজন ছাত্রনেতা নন তিনি একজন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠক। তিনি বন্ধন বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি ও বন্ধন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি। এসকল প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি একজন রক্ত মানব হিসেবে পরিচিত অর্জন করেছেন। যেখানে রক্তের প্রয়োজন হয়েছে তিনি সেখানেই রক্তদাতাকে নিয়ে হাজির হন। 

 মো. হেলাল উদ্দিন মাহি বলেন, দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছি যার কারণে দল আমার ওপর আস্থা রেখে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সভাপতির পদে দায়িত্ব দিয়েছেন। এজন্য আমার নেতা জনাব তারেক রহমানকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদক কে কৃতজ্ঞতা জানাচ্ছি। 

তিনি আরও বলেন, আমার নেতা বিএনপি চেয়ারম্যান জনাব তারেক কর্তৃক ঘোষিত মানবিক ও মেধাভিত্তিক ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব। ইনশাআল্লাহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন