আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে বিএনপির সমাবেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পিএম
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আগামী শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
তিনি জানান, শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
নজরুল ইসলাম খান বলেন, গণতান্ত্রিক পরিবেশে নির্বাচিত সরকারের সময়ে এবার মে দিবস পালিত হচ্ছে। শ্রমজীবী মানুষ এই সমাবেশ থেকে নতুন প্রতিশ্রুতি পাবে।
বিএনপি আশা করছে, এ সমাবেশে কয়েক লাখ মানুষের সমাগম হবে। এ লক্ষ্যে দলের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।



