Logo
Logo
×

রাজনীতি

শেরপুর-৩ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম

শেরপুর-৩ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর ভোট বর্জন

ছবি : সংগৃহীত

স্থগিতকৃত শেরপুর-৩ আসনের উপনির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্ত জানান।

মাসুদুর রহমান অভিযোগ করেন, বিভিন্ন কেন্দ্রে জালভোট দেওয়া হয়েছে এবং কয়েকটি কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আগেই অভিযোগ জানানো হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি বলেও তিনি দাবি করেন।

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ৪ লাখ ১৩ হাজার ৩৭৭ জন ভোটারের জন্য ১২৮টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে ২৮টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

নির্বাচনের প্রথম কয়েক ঘণ্টায় বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন