Logo
Logo
×

রাজনীতি

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০২:১৫ পিএম

সিলেট থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন, আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণ কার্যক্রম ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু হবে।

সোমবার (৩০ মার্চ) সকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত ক্রীড়াভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন এবং আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পদকপ্রাপ্ত খেলোয়াড়দের ক্রীড়া কার্ড ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী খেলোয়াড়দের মাঝে ‘ক্রীড়া কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের সম্মাননা প্রদান করেন।

তিনি বলেন, স্বাধীনতার পর শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ শুরু হয়েছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর অনুষ্ঠানটি আবার সম্প্রচার শুরু হয়েছে। এবার নতুন মাত্রা যোগ করে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা খুঁজে বের করতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম চালু হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রীড়া এখন আর শুধু বিনোদন নয়, এটি একটি স্বীকৃত পেশা। বাংলাদেশও এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে না। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করার উদ্যোগ আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন