Logo
Logo
×

রাজনীতি

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা আজ

ছবি : সংগৃহীত

আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ লক্ষ্যে দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটি রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে।

এনসিপির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবাদ সম্মেলনে সিটি করপোরেশন নির্বাচনে দলের প্রার্থী ঘোষণা করা হবে। এতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

দলীয় নেতারা জানিয়েছেন, আসন্ন নির্বাচনে এনসিপি সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং প্রার্থী ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন