Logo
Logo
×

রাজনীতি

স্বাধীনতা দিবসের কর্মসূচির তারিখ পরিবর্তন করল বিএনপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৬ এএম

স্বাধীনতা দিবসের কর্মসূচির তারিখ পরিবর্তন করল বিএনপি

ছবি : সংগৃহীত

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভার তারিখ পরিবর্তন করেছে বিএনপি। আগে ২৫ মার্চ নির্ধারিত থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সভাটি হবে ২৭ মার্চ দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে।

মঙ্গলবার (২৪ মার্চ) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সভাপতিত্ব করবেন মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে রিজভী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, আলোচনাসভাটি ২৫ মার্চ অনুষ্ঠিত হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী তা দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছে।

সভায় বিএনপির জাতীয় নেতারা ও দেশবরেণ্য বুদ্ধিজীবীরা বক্তব্য রাখবেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন