Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১১:২৭ পিএম

রাষ্ট্রপতির অভিশংসন দাবি নাহিদ ইসলামের

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম বলেছেন, অবিলম্বে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর সাহাবুদ্দিন চুপ্পুকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এবং তাকে গ্রেফতারের আওতায় আনতে হবে।

শুক্রবার (১৩ মার্চ) বিকালে ময়মনসিংহে এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, রাষ্ট্রপতি শপথ ভঙ্গ করেছেন, তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে এবং গণহত্যার সময় তিনি নির্বিকার ছিলেন। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে প্রবেশ করলেও সেখানে ফ্যাসিবাদের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যা মেনে নেওয়া যায় না। এ কারণে তারা প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেছেন।

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দীন পাটওয়ারী বলেন, ভারত থেকে ধরে এনে হাসিনার ফাঁসির রায় কার্যকর হোক—এমন দোয়া আমরা করি। তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং মির্জা আব্বাসের জন্যও দোয়া চান।

ইফতার মাহফিলে এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন