Logo
Logo
×

রাজনীতি

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১১:২০ পিএম

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে গেছেন জামায়াতে ইসলামীর আমির এবং জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসার বিষয়ে বিস্তারিত খোঁজ নেন। এসময় তিনি মহান রবের কাছে অসুস্থ মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।

হাসপাতালে পরিদর্শনকালে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন