Logo
Logo
×

রাজনীতি

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন হাফিজ উদ্দিন আহমদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম

বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করলেন হাফিজ উদ্দিন আহমদ

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ার পর বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের অধিবেশন শুরুর সময় তিনি নিজেই এ ঘোষণা দেন।

একই দিন সকাল ১১টায় সংসদের প্রথম অধিবেশনে স্পিকার হিসেবে নির্বাচিত হন তিনি। এ সময় হাফিজ উদ্দিন আহমদ বলেন, “স্পিকার জাতীয় সংসদের একটি নিরপেক্ষ আসন। নিজেকে নিরপেক্ষ রাখতে আমি ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটি থেকে পদত্যাগ করেছি।”

এর আগে ১৭ ফেব্রুয়ারি তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।

সভাপতি খন্দকার মোশাররফ হোসেন জানান, স্পিকার পদে একটিমাত্র মনোনয়ন জমা পড়েছে। মনোনয়ন দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি দায়িত্ব পালনে সম্মত হয়েছেন। সংসদ সদস্য নুরুল ইসলাম প্রস্তাব উত্থাপন করেন এবং রকিবুল ইসলাম তা সমর্থন করেন। প্রস্তাবটি সংসদে উত্থাপন হলে কণ্ঠভোটে গৃহীত হয়।

এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় সংসদের প্রথম অধিবেশন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুপস্থিতিতে প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেন অধিবেশনে সভাপতিত্ব করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন