Logo
Logo
×

রাজনীতি

জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম

জামায়াতের বিক্ষোভ কর্মসূচি

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর গুরুতর অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক দুই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও ড. খলিলুর রহমানের গ্রেফতার দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ দাবিতে আজ শুক্রবার (৬ মার্চ) বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের ডাক দিয়েছে দলটি।

শুক্রবার সকালে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান নিজেই নির্বাচনী প্রভাব বিস্তারের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দাবি করেন, প্রশাসনের বিভিন্ন পর্যায়ে নিয়োগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে একটি নির্দিষ্ট দলকে বিজয়ী করার ব্যবস্থা করা হয়েছিল।

খলিলুর রহমানকে ‘লন্ডন ষড়যন্ত্রের হোতা’ আখ্যা দিয়ে তাহের বলেন, তিনি সরকারকে প্রভাবিত করে সুবিধা দিয়েছেন এবং পরে পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। বিএনপির সঙ্গে গোপন সমঝোতায় গিয়েই তিনি তাদের আস্থাভাজন হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

তাহের আরও বলেন, জামায়াত একটি সুষ্ঠু নির্বাচন চেয়েছিল, কিন্তু সেই সুযোগ দেওয়া হয়নি। যারা নির্বাচন ভণ্ডুল করেছে, তারা ‘মীর জাফর’।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বিরোধীদলীয় হুইপ রফিকুল ইসলাম খান, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খানসহ কেন্দ্রীয় নেতারা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন