Logo
Logo
×

রাজনীতি

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০০ পিএম

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

বুকে কষ্ট নিয়েই নির্বাচনের ফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেটে আয়োজিত জামায়াতের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “জামায়াত অনুগত বিরোধী দল হবে না। ভালো কাজের প্রশংসা করবে, অন্যায় হলে প্রতিবাদ করবে, দরকার হলে রুখে দেবে।”

তিনি আরও বলেন, সরকার যদি বিরোধী দল দমন না করে দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধে উদ্যোগ নেয়, তাহলে আগামী পাঁচ বছরে দেশ বদলে যাবে।

ইফতার মাহফিলে বিএনপিসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন