Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৫ পিএম

রাষ্ট্রপতির অভিশংসন ও গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বনানী সামরিক কবরস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহিদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের জুলাইয়ে সংঘটিত গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি কার্যকর ব্যবস্থা নেননি। এজন্য তিনি দায় এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।”

তিনি আরও উল্লেখ করেন, রাষ্ট্রপতির দায়িত্ব পালনে ব্যর্থতা দেশের জন্য ভয়াবহ পরিণতি ডেকে এনেছে। তাই সংসদে অভিশংসন প্রক্রিয়া শুরু করে তাকে আইনের আওতায় আনা জরুরি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন