Logo
Logo
×

রাজনীতি

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম

রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে জামায়াত আমিরের বিস্ফোরক মন্তব্য

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুর সাম্প্রতিক সাক্ষাৎকারকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি রাষ্ট্রপতির বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করেন।

জামায়াত আমির বলেন, “৫ আগস্ট ২০২৪-এর ঘটনাকে ঘিরে রাষ্ট্রপতি অনেক কিছুই গোপন করেছেন। কথিত পলাতক প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রসঙ্গে তিনি সেদিন উপস্থিত নেতাদের যা বলেছিলেন এবং পরে জাতিকে যা জানিয়েছিলেন, তার সঙ্গে বর্তমান বক্তব্যের মিল নেই। কোটি কোটি মানুষ যা শুনেছে, রাষ্ট্রপতি এখন তা অস্বীকার করছেন।”

তিনি আরও বলেন, “জাতি অবুঝ নয়। রাষ্ট্রের সর্বোচ্চ পদ থেকে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, সম্প্রতি দৈনিক কালের কণ্ঠকে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অন্তর্বর্তী সরকারের সময়কার নানা বিষয় তুলে ধরেন। সেখানে তিনি অভিযোগ করেন, তাকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল, তবে বিএনপি ও সামরিক বাহিনীর সমর্থন না থাকায় তা সম্ভব হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন