শহীদ দিবসে প্রথমবার ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াতের আমির
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১০ এএম
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথমবারের মতো শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ২৪ মিনিটে শহীদ বেদিতে তিনি শ্রদ্ধা নিবেদন শেষে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন।
এ সময় জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন।



