Logo
Logo
×

রাজনীতি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন ইশরাক

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয় অর্জনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করেছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান।

নতুন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন—এর মধ্যে ২৫ জন পূর্ণমন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এদের মধ্যে অনেকেই প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন নতুন মন্ত্রিসভায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। তিনি সদ্য অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে ৭৮ হাজার ৮৫০ ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মো. আবদুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অন্যদের মধ্যে রয়েছেন এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আজিজুল বারি হেলাল, মীর শাহে আলম, জোনায়েদ সাকি, ফারজানা শারমিন পুতুল, ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম এবং টেকনোক্র্যাট আমিনুল হক।

এর মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন