Logo
Logo
×

রাজনীতি

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি, ৭টিতে জামায়াত জোটের জয়

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

ঢাকার ২০ আসনের ১৩টিতে বিএনপি, ৭টিতে জামায়াত জোটের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ২০টি আসনের মধ্যে ১৩টিতে জয় পেয়েছে বিএনপি। বাকি ৭টি আসনে জয়ী হয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। কয়েকটি আসনে ব্যবধান ছিল নাটকীয়ভাবে কম, আবার কিছু আসনে দেখা গেছে বড় ব্যবধানের জয়।

ঢাকা-১ থেকে ঢাকা-৫

ঢাকা-১ আসনে বিএনপির খোন্দকার আবু আশফাক পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৭৮১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ নজরুল ইসলাম পান ১ লাখ ১২ হাজার ৬২২ ভোট।

ঢাকা-২ আসনে বিএনপির আমানউল্লাহ আমান ১ লাখ ৬৩ হাজার ৭৯৩ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের আব্দুল হক পান ৮০ হাজার ৫৩ ভোট।

ঢাকা-৩ আসনে ধানের শীষ প্রতীকে গয়েশ্বর চন্দ্র রায় পান ৯৮ হাজার ৭৮৫ ভোট। জামায়াতের শাহীনুল ইসলাম পান ৮২ হাজার ২৩২ ভোট।

ঢাকা-৪ আসনে জামায়াতের সৈয়দ জয়নুল আবেদীন ৭৭ হাজার ৩৬৭ ভোট পেয়ে নির্বাচিত হন। বিএনপির তানভীর আহমেদ পান ৭৪ হাজার ৪৪৭ ভোট।

ঢাকা-৫ আসনে জামায়াতের মো. কামাল হোসেন ৯৬ হাজার ৬৪১ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির মো. নবী উল্লা পান ৮৭ হাজার ৪৯১ ভোট।

ঢাকা-৬ থেকে ঢাকা-১০

ঢাকা-৬ আসনে বিএনপির ইশরাক হোসেন ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে জয় পান। জামায়াতের আব্দুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।

ঢাকা-৭ আসনে বিএনপির হামিদুর রহমান ১ লাখ ৪ হাজার ৬৬৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের এনায়েত উল্লা পান ৯৮ হাজার ৪৮৩ ভোট।

ঢাকা-৮ আসনে বিএনপির মির্জা আব্বাস ৫৯ হাজার ৩৬৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পান ৫৪ হাজার ১২৭ ভোট।

ঢাকা-৯ আসনে বিএনপির হাবিবুর রশিদ হাবিব পান ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া পান ৫৩ হাজার ৪৬০ ভোট। আলোচিত প্রার্থী তাসনিম জারা পান ৪৪ হাজার ৬৮৪ ভোট।

ঢাকা-১০ আসনে বিএনপির শেখ রবিউল আলম ৮০ হাজার ৪৩৬ ভোট পেয়ে জয়ী হন। জামায়াতের জসিম উদ্দীন পান ৭৭ হাজার ১৩৬ ভোট।

ঢাকা-১১ থেকে ঢাকা-১৫

ঢাকা-১১ আসনে এনসিপির নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির এম এ কাইয়ুম পান ৯১ হাজার ৮৩৩ ভোট।

ঢাকা-১২ আসনে জামায়াতের সাইফুল আলম ৫৩ হাজার ৭৭৭ ভোট পেয়ে নির্বাচিত হন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক পান ৩০ হাজার ৯৬৩ ভোট। বিএনপির বিদ্রোহী সাইফুল আলম নীরব পান ২৯ হাজার ৮৬৯ ভোট।

ঢাকা-১৩ আসনে ধানের শীষের প্রার্থী ববি হাজ্জাজ ৮৮ হাজার ৩৮৭ ভোট পেয়ে জয়ী হন। বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পান ৮৬ হাজার ৬৭ ভোট।

ঢাকা-১৪ আসনে জামায়াতের মীর আহমাদ বিন কাসেম ১ লাখ ১ হাজার ১১৩ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির সানজিদা ইসলাম তুলি পান ৮৩ হাজার ৩২৩ ভোট।

ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির শফিকুর রহমান ৮৫ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হন। বিএনপির শফিকুল ইসলাম খান পান ৬৩ হাজার ৫১৭ ভোট।

ঢাকা-১৬ থেকে ঢাকা-২০

ঢাকা-১৬ আসনে জামায়াতের আব্দুল বাতেন ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়ে জয় পান। বিএনপির আমিনুল হক পান ৮৫ হাজার ৪৬৭ ভোট।

ঢাকা-১৭ আসনে বিএনপির তারেক রহমান ৭২ হাজার ৬৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। জামায়াতের স ম খালিদুজ্জামান পান ৬৮ হাজার ৩০০ ভোট।

ঢাকা-১৮ আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর ১ লাখ ৪৪ হাজার ৭১৫ ভোট পেয়ে জয়ী হন। এনসিপির আরিফুল ইসলাম পান ১ লাখ ১১ হাজার ২৯৭ ভোট।

ঢাকা-১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ১ লাখ ৯০ হাজার ৯৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন। এনসিপির দিলশানা পারুল পান ১ লাখ ২৫ হাজার ২৮৩ ভোট।

ঢাকা-২০ আসনে বিএনপির তমিজ উদ্দিন ১ লাখ ৬২ হাজার ৫০৪ ভোট পেয়ে জয়ী হন। এনসিপির নাবিলা তাসনিম পান ৫৭ হাজার ৭৮৭ ভোট।

রাজধানীর ভোটের ফলাফলে স্পষ্ট হয়েছে, বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে আধিপত্য বজায় রাখলেও জামায়াত জোট ও এনসিপিও কয়েকটি আসনে শক্ত অবস্থান তৈরি করেছে। ঢাকা এবার হয়ে উঠেছে বহুমাত্রিক রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার প্রতিচ্ছবি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন