Logo
Logo
×

রাজনীতি

ছয় আসনে জয় এনসিপির

Icon

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০২:০৩ পিএম

ছয় আসনে জয় এনসিপির

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয় পেয়েছে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে মোট ৩০টি আসনে প্রার্থী দেয় দলটি।

জয়ী প্রার্থীরা হলেন—ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কুমিল্লা-৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল-আমিন, রংপুর-৪ আসনে সদস্য সচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনে আতিকুর রহমান মোজাহিদ এবং নোয়াখালী-৬ আসনে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল হান্নান মাসউদ।

তবে আলোচনায় থাকা কয়েকজন প্রার্থী জয় পাননি। পঞ্চগড়-1 আসন থেকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা-৮ আসনে মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে যে গণঅভ্যুত্থান দেশজুড়ে রাজনৈতিক পালাবদলের সূচনা করে, সেই আন্দোলনের তরুণ নেতৃত্বই পরে জাতীয় নাগরিক পার্টি গঠন করে। নির্বাচন কমিশনের নিবন্ধনে ‘শাপলা কলি’ প্রতীক পেয়ে প্রথমে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেয় দলটি।

প্রথম জাতীয় নির্বাচনে ছয়টি আসনে জয় এনসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে; তরুণ নেতৃত্ব এখন সংসদে নিজেদের অবস্থান কতটা শক্ত করতে পারে, সেটিই হবে পরবর্তী আলোচনার বিষয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন