Logo
Logo
×

রাজনীতি

সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান হাসনাত আবদুল্লাহর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

সবাইকে ভোটাধিকার প্রয়োগের আহ্বান হাসনাত আবদুল্লাহর

ছবি : সংগৃহীত

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের ১১ দলসমর্থিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ভোটারদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ৩টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “একটা আমেজের মধ্য দিয়ে আমাদের ভোটগ্রহণের প্রথম অংশ শেষ হয়েছে। আরও প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট সময় ভোটগ্রহণ চলবে। যারা ইতোমধ্যে ভোট দিয়েছেন, তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর যারা এখনো ভোট দেননি, তাদের প্রতি অনুরোধ— আপনারা ভোটকেন্দ্রে আসুন এবং আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিন।”

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ দুপুরে এক সংবাদ সম্মেলনে জানান, প্রথম সাড়ে ৪ ঘণ্টায় দেশের ৩২ হাজার ৭৮৯টি কেন্দ্রের তথ্য অনুযায়ী গড়ে ৩২ দশমিক ৮৮ শতাংশ ভোট পড়েছে। তিনি বলেন, “এখন পর্যন্ত কোনো কেন্দ্রেই ভোটগ্রহণ বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।”

ইসি সচিব আরও জানান, সারা দেশের ৪২ হাজারের বেশি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে বিরতিহীনভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। এরপর শুরু হবে ভোট গণনা। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে বলে তিনি উল্লেখ করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন