নির্বাচন বয়কটের কোনো পরিকল্পনা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪ পিএম
ছবি : সংগৃহীত
ঢাকা-৮ আসনের জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নির্বাচন বয়কট করার কোনো পরিকল্পনা নেই।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে পল্টন কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, “আমরা ১১ দলীয় জোট পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত আমাদের ভোট বয়কটের কোনো পরিকল্পনা নেই। পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো সমস্যা নেই।”
তিনি আরও বলেন, “আমরা আশা করি বহু বছর পর মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসছে। এর মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ ঘটবে।”
ভোটারদের উদ্দেশে তিনি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা ভোটকেন্দ্রে আসুন, স্বতঃস্ফূর্তভাবে ভোট দিন। এখানে একটি নীরব ভোট বিপ্লব হবে।”



