Logo
Logo
×

রাজনীতি

দেশে অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৯ পিএম

দেশে অপতথ্য ছড়ানো হচ্ছে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা জানান।

তিনি লিখেছেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন একটি গোষ্ঠী জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে অপপ্রচারে লিপ্ত হয়েছে। এসব অপতথ্যে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানান তিনি।

জামায়াত আমির বলেন, ভোট জনগণের অধিকার ও দায়িত্ব। তাই প্রত্যেকে নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করবেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।

এদিকে একই দিনে দুপুর আড়াইটায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে গণমাধ্যমে পাঠানো বার্তায় জানিয়েছেন সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এর আগে বুধবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, আটককালে বেলাল উদ্দিনের কাছে নগদ অর্থ ছাড়াও কিছু নথিপত্র পাওয়া গেছে, যা যাচাই-বাছাই চলছে। তিনি ইউএস-বাংলার একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুরে পৌঁছান। আটক করার সময় ভিডিওতে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও শহরের হাজিপাড়ায় এবং তিনি শালন্দা কলেজের শিক্ষক। লাগেজে থাকা অর্থ তার গার্মেন্টস ব্যবসার বলে দাবি করেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন