Logo
Logo
×

রাজনীতি

হাদীর হত্যার বিচারের কর্মসূচিতে সংঘর্ষ: ইসলামী আন্দোলনের বিবৃতি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৯ পিএম

হাদীর হত্যার বিচারের কর্মসূচিতে সংঘর্ষ: ইসলামী আন্দোলনের বিবৃতি

ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চে শহীদ ওসমান হাদীর হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, হত্যাকারীদের আটক না করেই আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, সরকার ওসমান হাদীর চিকিৎসা ও জানাজা সংক্রান্ত দায়িত্ব পালন করলেও মূল দাবি— হত্যার বিচার— এখনো বাস্তবায়িত হয়নি। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা এবং আন্দোলনকারীদের পাশাপাশি শহীদ ওসমানের পরিবারকে আশ্বস্ত করা সরকারের দায়িত্ব ছিল।

মাওলানা গাজী আতাউর রহমান স্পষ্ট করে বলেন, পরিবার ও বন্ধুদের প্রতি কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না। সরকারের কার্যক্রমে আন্তরিকতা থাকলে পরিবার ও ইনকিলাব মঞ্চ বিষয়টি উপলব্ধি করত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন