Logo
Logo
×

রাজনীতি

এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়: নাহিদ ইসলাম

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৮ পিএম

এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়: নাহিদ ইসলাম

ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তার দাবি, অতীতের মতো এবারও নির্বাচনি অনিয়মে ভারত সহযোগিতা করতে চায়। 

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর রামপুরায় নির্বাচনি প্রচারে অংশ নিয়ে ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এসব অভিযোগ করেন। পরিকল্পিতভাবে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নষ্ট করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। 

নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, তার প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম নানা জায়গায় অর্থের বিনিময়ে নিজের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন। ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে পুরো নির্বাচনি পরিবেশ প্রশ্নবিদ্ধ করা হয়েছে।

এনসিপির আহ্বায়ক আরও অভিযোগ করেন, নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ বাড়ছে। কিছু বিদেশি পক্ষ প্রকাশ্যে বিএনপির পক্ষে বক্তব্য দিচ্ছে।

নাহিদ গণমাধ্যমের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ আনেন। বলেন, অধিকাংশ গণমাধ্যম শুধু একটি দলকে প্রাধান্য দিচ্ছে।

এর আগে সকালে মাটির মসজিদ এলাকায় নারী ভোটার সমাবেশে অংশ নেন তিনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন