Logo
Logo
×

রাজনীতি

জাতীয় সনদভিত্তিক নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩ পিএম

জাতীয় সনদভিত্তিক নির্বাচনসহ ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ আজ

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সনদভিত্তিক নির্বাচন আয়োজন, উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালু ও জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

গত সোমবার (১৫ সেপ্টেম্বর) মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এ কর্মসূচি ঘোষণা করেন।

জামায়াতের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)ও তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। যদিও তারা পৃথকভাবে কর্মসূচি পালন করবে।

ঘোষিত ৫ দফা দাবির মধ্যে রয়েছে- জাতীয় সনদভিত্তিক নির্বাচন, পিআর পদ্ধতি চালু, সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, বর্তমান সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ।

আজকের কর্মসূচি অনুযায়ী— জামায়াত বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম দক্ষিণ গেটে বিক্ষোভ করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাদ জোহর বায়তুল মোকাররম উত্তর গেটে সমাবেশ করবে, নেতৃত্ব দেবেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিস বিকেলে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করবে। জাগপা, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত আন্দোলন ও ঢাকায় পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন