Logo
Logo
×

রাজনীতি

তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগ চান ফখরুল

ছবি : সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণার পর অনিশ্চয়তা কিছুটা কাটলেও রাজনৈতিক মতপার্থক্য ও দলীয় অবস্থান নিয়ে ভোট নিয়ে সংশয় বাড়ছে। ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর বিপরীতমুখী অবস্থান এবং নিষিদ্ধ দল আওয়ামী লীগের গোপন তৎপরতা পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাৎকারে তিনি বলেন, “সংকট বাড়তে থাকলে পুরো জাতি অনিশ্চয়তায় পড়বে, যা থেকে বেরিয়ে আসা কঠিন হবে।”

ভারতে বসে আওয়ামী লীগের নির্বাচন বানচালের ষড়যন্ত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, “আওয়ামী লীগ জন্ম থেকেই সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত। শেখ হাসিনার পক্ষে নির্বাচন বানচালের চেষ্টা অস্বাভাবিক নয়, তবে এটি প্রতিরোধ করা হবে, দলটি নিশ্চিহ্ন হয়ে গেলে।”

তিনি আরও বলেন, “শেখ হাসিনা ভারতে বসে যেসব কথাবার্তা বলছেন, তা আওয়ামী লীগের জন্য ক্ষতিকর। বরং ক্ষমা চেয়ে ভুল স্বীকার করে ভালো লোকদের সামনে এনে রাজনীতি করলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।”

নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করতে তফসিল ঘোষণার আগেই উপদেষ্টা পরিষদ থেকে দুই ছাত্র প্রতিনিধির পদত্যাগের দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, “আমরা আগেই বলেছি, এই দুই উপদেষ্টা পরিষদে থাকতে পারবেন না। ড. ইউনূসের উচিত নির্বাচন নিরপেক্ষ করতে তাদের সরে যেতে বলা। তা না হলে প্রশ্ন উঠবেই।”

তবে তিনি জানান, নির্বাচনকালীন সরকারের বিষয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ওপরই বিএনপি আস্থা রাখতে চায়। তাঁর মতে, নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করেই জাতীয় নির্বাচন সম্পন্ন হওয়া উচিত।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন