Logo
Logo
×

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪৪ পিএম

জামায়াত আমিরের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। এসময় সঙ্গে ছিলেন সেকেন্ড সেক্রেটারি মিস. কেট ওয়ার্ড।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, বৈঠকে জামায়াতের আমির ও ব্রিটিশ হাইকমিশনার আন্তরিকতাপূর্ণ পরিবেশে কুশলবিনিময় করেন, মিস সারাহ কুক জামায়াত আমীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। 

এসময় তারা ডাকসু নির্বাচন, বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে তারা যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন। বৈঠকে জামায়াতের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের, প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ও জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. মাহমুদুল হাসান।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন