Logo
Logo
×

রাজনীতি

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল-শিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশনা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম

ডাকসু নির্বাচন ঘিরে ছাত্রদল-শিবিরকে বিশৃঙ্খলায় না জড়ানোর নির্দেশনা

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে সম্ভাব্য উত্তেজনা এড়াতে ছাত্রদল ও ছাত্রশিবিরকে সংঘর্ষে না জড়ানোর নির্দেশ দিয়েছে বিএনপি ও জামায়াত। সরকারের পক্ষ থেকে দল দুটির শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের পর বুধবার (১০ সেপ্টেম্বর) গভীর রাতে এই নির্দেশনা দেওয়া হয়।

সরকার স্পষ্টভাবে জানিয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, “সরকার আমাদের সঙ্গে কথা বলেছে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি ছাত্রদল কোনো সংঘর্ষে জড়াবে না।”

জামায়াতে ইসলামীর এক নায়েবে আমিরও নিশ্চিত করেছেন, ছাত্রশিবির বা জামায়াতের বাইরের কেউ বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করবে না, তবে নেতাকর্মীদের সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

রাজনৈতিক সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং ডিএমপি কমিশনার বিএনপি ও জামায়াত নেতাদের সঙ্গে সরাসরি কথা বলেন।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ডাকসু ও হল সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন ও কারচুপির অভিযোগ তোলে ছাত্রদল, ছাত্রশিবির ও বাগছাস সমর্থিত প্যানেলের প্রার্থীরা।

নির্বাচনের দিন বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশ নিষিদ্ধ থাকায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে অবস্থান নেন। প্রেস ক্লাব, শাহবাগ, নিউমার্কেট ও নয়াপল্টন এলাকায় তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

সন্ধ্যার পর মহানগর ছাত্রদল বাংলা মোটর থেকে মিছিল নিয়ে শাহবাগের দিকে গেলে, জামায়াতও সেখানে অবস্থান ধরে রাখে, ফলে সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়। এরপরই সরকার দ্রুত দুই দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করে উত্তেজনা প্রশমনের উদ্যোগ নেয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন