Logo
Logo
×

রাজনীতি

নুরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১০:৩৪ পিএম

নুরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

ছবি-যুগের চিন্তা

ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে গণঅধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার ব্যানারে জেলা শহরের পুরানথানা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কালীবাড়ী মোড় প্রধান ফটকের অবস্থান নিয়ে তারা সড়ক অবরোধ করেন। অবরোধের কারণে প্রায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কের দুদিকে আটকা পড়ে বিভিন্ন যানবাহন। এতে ভোগান্তিতে পড়েন পথচারীরা।

দুই ঘণ্টাব্যাপী অবরোধ চলাকালে তারা বিভিন্ন স্লোগান দিয়ে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। বিক্ষোভে অংশ নেওয়া নেতাকর্মীরা নানা স্লোগান দেন। এসময় ‘ফ্যাসিবাদের গদিতে, আগুন জ্বালো একসাথে’ ‘যে পথে গেছে আপা’, ‘সেই পথে যাবে জাপা’, ‘নুরের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দাবি এখন একটাই, জাপা নিষিদ্ধ চাই’ ইত্যাদি স্লোগান দেন। 

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়কে অবস্থান নেয়। দুপুর ১২ টায় শুরু   হওয়া অবরোধ কর্মসূচি দুপুর আড়াইটা পর্যন্ত চলে। এরপর অবরোধ তুলে নিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় গণঅধিকারের পরিষদের সভাপতি নুরসহ প্রায় শতাধিক নেতাকর্মীর ওপর হত্যার উদ্দেশ্য জাতীয় পার্টি ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী হামলা করে। আমরা হামলায় জড়িত সবার ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা৷

বিক্ষোভ সমাবেশে জেলা, ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

উল্লেখ্য, শুক্রবার (২৯ আগস্ট) রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের সময় আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন