Logo
Logo
×

রাজনীতি

দেশে ফিরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

Icon

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:০২ এএম

দেশে ফিরেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

থাইল্যান্ডে সাত দিনের চিকিৎসা শেষে দেশে ফিরে আবারও অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে বিএনপি মিডিয়া সেল নিশ্চিত করেছে।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। পরে গুলশানে রাত ১১টা পর্যন্ত বৈঠক করেন তিনি। বৈঠকের পর অসুস্থ বোধ করলে রাত ১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড. এ জেড এম জাহিদের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে অধ্যাপক ড. এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে ভর্তি করে পর্যবেক্ষণে রাখা হয়।

রাত ২টা ২০ মিনিটে ড. জাহিদ জানান, আলহামদুলিল্লাহ, এখন ভালো আছেন উনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন