এনসিপির শীর্ষ ৬ নেতা হঠাৎ কক্সবাজারে
কক্সবাজার প্রতিনিধি :
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৫ পিএম
কক্সবাজারে গাড়ি থেকে নামছেন এনসিপির নেতারা। ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ ৬ নেতা হঠাৎ করে কক্সবাজার এসেছেন। তারা এখন উখিয়ার মেরিন ড্রাইভের ইনানীর হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন বলে নিশ্চিত হওয়া গেছে।
কক্সবাজার বিমান বন্দরের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১ টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এনসিপির ৬ নেতা কক্সবাজার আসেন। তারা ভিআইপি লাউন্স ব্যবহার না করে সাধারণ যাত্রীদের গেট দিয়ে বের হয়ে চলে যায়।
এর মধ্যে ৫ জনের নামও নিশ্চিত করেছেন তিনি। এরা হলেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, তাসনিম জারা ও খালেদ সাইফুল্লাহ। অপর জনের নাম জানেন না বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
এনসিপির কয়েকজন নেতা কক্সবাজারে আসার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসীম উদ্দিন চৌধুরী।
তিনি জানান, বেলা ১২ টার পর থেকে সবাই ইনানীর রয়েল টিউলিপে অবস্থান করছেন। যতটুকু জানা গেছে বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার এসেছেন।



