Logo
Logo
×

রাজনীতি

নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপি, বিকেলে সমাবেশ ও জাতীয় ইশতেহার ঘোষণা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ১১:৩৬ এএম

নির্বাচন কমিশনে যাচ্ছে এনসিপি, বিকেলে সমাবেশ ও জাতীয় ইশতেহার ঘোষণা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আজ রোববার (৩ আগস্ট) দুপুর ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে একটি প্রতিনিধি দল পাঠাচ্ছে। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিনিধি দলে থাকবেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

এদিকে, জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করবে এনসিপি। দেশব্যাপী পদযাত্রা শেষে এই সমাবেশ থেকে দলটি ‘জাতীয় ইশতেহার’ ঘোষণা করবে বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন