Logo
Logo
×

রাজনীতি

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে : নাহিদ ইসলাম

Icon

স্টাফ রিপোর্টার :

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে : নাহিদ ইসলাম

ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে। এই সনদের ভিত্তিতেই আগামী নির্বাচন হবে। 'জুলাই ঘোষণাপত্র' অবশ্যই সংবিধানের প্রস্তাবনা ও তফসিলে উল্লেখ করে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি আগামী ৫ আগস্টের মধ্যে 'জুলাই সনদ' চূড়ান্ত করার দাবিও জানান তিনি।

আজ শনিবার (২ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, 'সরকারের পক্ষ থেকে আমরা জেনেছি, আগামী ৫ আগস্ট 'জুলাই ঘোষণাপত্র' প্রকাশ করা হবে। একইসঙ্গে ওইদিনের মধ্যেই জুলাই সনদ প্রকাশেরও দাবি জানিয়ে আসছি আমরা। তবে ঐক্যমত কমিশন এখনো নোট অব ডিসেন্টসম্পর্কিত বিষয়গুলোর সমাধান জানায়নি।'

তিনি জানান, নতুন বাংলাদেশের জন্য লড়াই এখনো শেষ হয়নি। আগামী ৩ আগস্ট নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে এবং এর মাধ্যমেই পদযাত্রার সমাপ্তি ঘটবে। এই উপলক্ষে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র ও জনতাকে আগামীকাল বিকেল ৪টায় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে নাহিদ বলেন, '৫ আগস্টের মধ্যে জুলাই সনদের সুরাহা করা আমাদের এবং দেশবাসীর দাবি।'

আগামীকাল ঢাকায় এইচএসসি পরীক্ষা ও ছাত্রদলের কর্মসূচি রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম জানান, একই এলাকায় দুটি কর্মসূচি থাকায় ভোগান্তি হতে পারেএজন্য তারা দুঃখ প্রকাশ করছেন। ছাত্রদল কর্মসূচির স্থান পরিবর্তন করায় তাদের ধন্যবাদও জানান তিনি।

ছাত্রনেতাদের চাঁদাবাজির ঘটনায় জড়িত থাকার বিষয়ে এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, 'এসব ঘটনা 'জুলাই আকাঙ্ক্ষা'র পরিপন্থী। যারা এর সঙ্গে জড়িত, তাদের শাস্তি হওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক বছরে পূর্ণতা পায়নি। জুলাই সনদের মাধ্যমে হয়তো এর আংশিক পূরণ হবে। কিন্তু কর্মসংস্থান ও অর্থনৈতিক অবস্থা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি।'

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এবং সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন