Logo
Logo
×

রাজনীতি

জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: জামায়াত আমির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৫, ০২:৩৭ পিএম

জামায়াত দল নিয়ন্ত্রণ করতে পেরেছে, দেশও নিয়ন্ত্রণ করতে পারবে: জামায়াত আমির

ছবি : সংগৃহীত

জামায়াত ইসলামী দল নিয়ন্ত্রণে সফল হয়েছে, তাই ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনাও সম্ভব—এমন মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত জামায়াতের রুকন সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, জামায়াত ইসলামী মানুষের কল্যাণ এবং মানবতার সেবায় রাজনীতি করে। ইসলাম ও দেশপ্রেমিক সকলকে সঙ্গে নিয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যেই দলটি এগিয়ে চলতে চায়।

জামায়াত নেতারা কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নন দাবি করে তিনি বলেন, দলের দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে কোনো নাগরিকের প্রতি অবিচার হয়নি। তিনি বলেন, যেভাবে দলকে সুসংগঠিতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে, তেমনি রাষ্ট্র পরিচালনাও করা সম্ভব হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, "আমরা এদেশের মানুষ ও মাটিকে ভালোবাসি। অনুকূল পরিবেশে কাজ করা সহজ, কিন্তু প্রতিকূল সময়ে দেশে থেকে কাজ করে যাওয়া চ্যালেঞ্জিং।"

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন