Logo
Logo
×

রাজনীতি

হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০২:৩২ পিএম

হাসিনা মানবজাতির কলঙ্ক, তার ক্ষমা নেই: মির্জা ফখরুল

ছবি : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেখ হাসিনাকে মানবজাতি ও মায়েদের "কলঙ্ক" আখ্যা দিয়ে তার বিরুদ্ধে বিচারের দাবি তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২০ জুলাই) রাজধানীর শেরে বাংলানগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর প্রাঙ্গণে আয়োজিত ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অম্লান’ কার্যক্রমে এই মন্তব্য করেন তিনি।

জাতীয়তাবাদী কৃষকদল এবং ‘আমরা বিএনপি পরিবার’ আয়োজিত কর্মসূচিতে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের একটি মায়ের বিবরণ তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, "ছেলেকে গুলি করে হত্যা করা হয়েছে, মরদেহ ভ্যানে তোলা হয়েছে, এরপর আরও কিছু মরদেহসহ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে—এটা স্বাধীন দেশের পুলিশ করছে, জনগণের টাকায় চলে তাদের বেতন!"

তিনি আরও বলেন, "এমন নিষ্ঠুরতা ও অমানবিক কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না। তার বিচার হবেই। শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের উন্নত চিকিৎসা জরুরি। তা না হলে ভবিষ্যৎ প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।"

বিএনপির পক্ষ থেকে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে সহায়তা করতে একটি ফান্ড গঠনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। "আজকেই আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলব, দলের পক্ষ থেকে একটি পুনর্বাসন ফান্ড করতে। এরই মধ্যে 'আমরা বিএনপি পরিবার' আহত ও শহীদ পরিবারের পাশে দাঁড়িয়েছে,"—বলেন ফখরুল।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন