Logo
Logo
×

রাজনীতি

এসপি অফিসে হাসনাত, বাইরে আওয়ামী লীগ-ছাত্রলীগ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম

এসপি অফিসে হাসনাত, বাইরে আওয়ামী লীগ-ছাত্রলীগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। আর বাইরে আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি হাসনাতের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়। রাফে সালমান রিফাত লিখেছেন, হাসনাতের সঙ্গে কথা হলো। অবরুদ্ধ পরিস্থিতির অবস্থা ভালো না। মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে। এসপি অফিস ঘিরে রেখেছে এখনো।

তিনি আরও লেখেন, আশপাশের জেলা থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মি, কোস্টগার্ড গোপালগঞ্জের দিকে মুভ করছে। তাদের (এনসিপি নেতাকর্মী) উদ্ধার করে আনার জন্য।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন