Logo
Logo
×

রাজনীতি

দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৫, ০৬:০৮ পিএম

দেশে মহামারির মতো চাঁদাবাজি শুরু হয়েছে: নাহিদ

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে চাঁদাবাজি বর্তমানে মহামারির মতো ছড়িয়ে পড়েছে, যা প্রতিরোধ করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মঙ্গলবার (৮ জুলাই) রাতে মেহেরপুরের মুজিবনগরে এনসিপির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে বৃষ্টিকে উপেক্ষা করে উপস্থিত নেতাকর্মীদের সামনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “প্রতিটি এলাকার ছোটখাটো সমস্যা সমাধানের মধ্য দিয়েই জাতীয় পরিবর্তন সম্ভব। আমাদের রাজনীতি জনগণের আশা ও আকাঙ্ক্ষাকে ভিত্তি করে এগোচ্ছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুগ্ম সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট সাকিল আহমেদ, কেন্দ্রীয় সদস্য সোহেল রানা, উপজেলা প্রধান সমন্বয়ক আল মামুন সেন্টুসহ স্থানীয় নেতারা।

এর আগে বিকাল ৩টায় কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে জুলাই পদযাত্রার পথসভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “আমরা কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদের পথ অনুসরণ করছি। তাঁর মৃত্যু ছিল ভারতের আধিপত্যবাদ, ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক।”

তিনি আরও বলেন, “যদি কোনো রাজনৈতিক দল পুনরায় আধিপত্যবাদের গোলামি করতে চায়, জনগণ তা রুখে দেবে। আমরা আজাদী চাই, স্বাধীন ও মর্যাদাসম্পন্ন বাংলাদেশ চাই।”

আবরার ফাহাদ হত্যার প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, “তিনি ফেসবুকে পানির ন্যায্য হিস্যা, বন্দরের স্বার্থ এবং জনগণের অধিকারের কথা বলেছিলেন। সেই সময় কেউ মুখ খুলতে পারত না। অথচ আবরার ফাহাদ সাহস দেখিয়েছিলেন। আমরা তাঁর দেখানো পথেই নতুন সংবিধান, ন্যায়বিচার ও রাষ্ট্র সংস্কারের সংগ্রাম চালিয়ে যাব।”

তিনি আহ্বান জানান, কুষ্টিয়ার শহীদ ইয়ামিন ও আবরারের আত্মত্যাগকে ধারণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন