Logo
Logo
×

রাজনীতি

জামায়াত আমিরের সঙ্গে ৫ দেশের প্রতিনিধির বৈঠক

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ জুলাই ২০২৫, ০৫:৩৯ পিএম

জামায়াত আমিরের সঙ্গে ৫ দেশের প্রতিনিধির বৈঠক

ছবি- সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে রোববার (৬ জুলাই) সকালে একটি পাঁচ সদস্যবিশিষ্ট আন্তর্জাতিক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলে ছিলেন এশিয়ান ফোরাম ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ড. সাইয়েদ আজমান বিন সাইয়েদ আহমাদ নভভি, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মুহাম্মাদ সুহাদা ওসমান, জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ড. মাহমুদ এইভ আবিয়ারি এবং ফোরামের কো-অর্ডিনেটর মুহাম্মাদ ফাইয়েজ বিন মুহাম্মাদ নবী।

জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং ইসলামিক দাওয়াহ সার্কেল মালয়েশিয়ার সভাপতি অধ্যাপক সাইফুল্লাহ মানসুর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন