Logo
Logo
×

রাজনীতি

জনগণকে ভোট প্রয়োগের সুযোগ দিন : ডা. জাহিদ হোসেন

Icon

দিনাজপুর প্রতিনিধি :

প্রকাশ: ৩০ জুন ২০২৫, ০৭:৪৬ পিএম

জনগণকে ভোট প্রয়োগের সুযোগ দিন : ডা. জাহিদ হোসেন

ছবি-সংগৃৃহীত

প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, জনগণকে তার অধিকার ভোট প্রয়োগের সুযোগ দিন, দেখবেন জনগণ কখন সিদ্ধান্ত নিতে ভুল করে না। জনগণই সিদ্ধান্ত নেবে আগামীতে দেশ পরিচালনার দ্বায়িত্ব তারা কাকে দেবে। 

আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো বাস্তবায়নে দেশবাসীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সোমবার (৩০ জুন) দুপুর আড়াইটায় দিনাজপুরের হাকিমপুর হিলিতে সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের হল রুমে পৌর বিএনপির আয়োজনে নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, দলে নতুন সদস্য নেওয়ার সময় মনে রাখতে হবে সুযোগ সন্ধানী কাউকে দলে নেওয়া যাবে না। ভালো মানুষকেই সদস্য নিতে হবে।

অধ্যাপক ডা.জাহিদ হোসেন বলেন, আমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক ওয়ার্ডে কম পক্ষে ২৫ শতাংশ নারী যেন থাকেন। নতুন সকল সদস্যদের ডাটাবেজ তৈরি করে প্রত্যেকে আলাদা আলাদা কার্ড সরবরাহ করা হবে।

আগামী ১৫ জুলাই পর্যন্ত এই সদস্য ফরম বিতরণ ও নবায়ন কার্যক্রম চলবে। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন