Logo
Logo
×

রাজনীতি

সারা দেশে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০১:৪০ পিএম

সারা দেশে 'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচি ঘোষণা করলো এনসিপি

ছবি- সংগৃহীত

আগামী ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার (২৯ জুন) রাজধানীর বাংলামোটরের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি জানান, এই পদযাত্রার সূচনা হবে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে। এরপর এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে।

নাহিদ ইসলাম বলেন, “১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর এক বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছি। এই সময়ে আমাদের সাফল্য যেমন আছে, তেমনি কিছু অপূর্ণতাও রয়ে গেছে। ইতিহাসের সেই ৩৬ দিন আমাদের রাজনৈতিক এবং নৈতিক চেতনার গুরুত্বপূর্ণ অধ্যায়।”

এছাড়া, ১৬ জুলাই ‘বৈষম্যবিরোধী শহীদ দিবস’ পালনের ঘোষণাও দিয়েছে দলটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন