Logo
Logo
×

রাজনীতি

পাথর ছুড়লেও ফুল ছুড়ে বুকে টেনে নেব : হাসনাত আব্দুল্লাহ

Icon

কুমিল্লা প্রতিবেদক :

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১০:৩০ পিএম

পাথর ছুড়লেও ফুল ছুড়ে বুকে টেনে নেব : হাসনাত আব্দুল্লাহ

ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নই, কেউ যদি আমার দিকে পাথর ছুড়ে, আমি তার দিকে ফুল ছুড়ে বুকে টেনে নেব। প্রতিহিংসার রাজনীতি থেকে অনেকে আমার পোস্টার ছিঁড়েছেন। প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে সরে আসতে হবে। প্রতিহিংসার রাজনীতি,সহিংসতার রাজনীতি কখনো ভালো কিছু করেনা। আমি দেবীদ্বারে ভেসে আসি নাই, দেবীদ্বারে আমার জন্ম।’

শনিবার (২৮জুন) বিকেলে উপজেলার ইউছুফপুর আইডিয়াল স্কুল মাঠে এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘জুলাই-আগস্ট অভ্যুত্থানের আগে আমরা দেখেছি, মাহফিল থেকে হুজুরদের দাঁড়ি টেনে টেনে নামিয়ে দেওয়া হতো। মাইক বন্ধ করে দেওয়া হত। আপনারা দেখেছেন এক-দেড়শত কোটি টাকা খরচ করে এমপি হয়েছেন। যে ছেলেরা রাস্তায় বুকের তাজা রক্ত দিয়েছে, তারা এমপি হতে চায়নি। ক্ষমতা চায়নি। তারা দেশের সংস্কার চেয়েছিল। ওরা চেয়েছিল দেশে বাক স্বাধীনতা থাকবে, ভোটাধিকার থাকবে।’

প্রকৌশলী মোহাম্মদ নোমান সরকারের সভাপতিত্বে ও মাজহারুল ইসলামের সঞ্চালনায় সভায় জাতীয় নাগরিক পার্টির প্রধান তত্ত্বাবধায়ক জামাল মোহাম্মদ কবীর, জাতীয় যুবশক্তি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেবীদ্বার প্রতিনিধি শামিম কাউছার প্রমুখ উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন