Logo
Logo
×

রাজনীতি

জামায়াত ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ কায়েম করতে চায়।

Icon

চট্টগ্রাম প্রতিবদেক :

প্রকাশ: ২৫ জুন ২০২৫, ০৭:৩৮ পিএম

জামায়াত ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ কায়েম করতে চায়।

ছবি-সংগৃহীত

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সংসদীয় দলের সাবেক হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবসেবার মাধ্যমে জামায়াতে ইসলামী ইতোমধ্যে দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। সমাজ সংস্কারের জন্য গণভিত্তির প্রয়োজন। ব্যাপক ও গণমুখী দাওয়াতি কাজের মাধ্যমে জামায়াত সেই গণভিত্তি রচনা করতে চায়।

তিনি বলেন, চিকিৎসকরা নিজেদের মধ্যে যে আদর্শিক চিন্তা লালন করেন, বাস্তব কাজের মাধ্যমে ময়দানে তার প্রতিফলন ঘটাতে হবে।

বুধবার (২৫ জুন) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী বলেন, আগামী নির্বাচনে যদি জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারে তাহলে হক, ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করা হবে। দেশের জনগণ যদি আমাদেরকে সেবা করার সুযোগ দেয় তাহলে আমরা দেশকে ক্ষুধা, দারিদ্র ও বেকারত্বের অভিশাপ থেকে স্বনির্ভর বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

এনডিএফ চট্টগ্রাম মহানগরী শাখার সভাপতি বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. এ টি এম রেজাউল করিমের সভাপতিত্বে ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অর্থোপেডিক বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুর রহমানের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন