Logo
Logo
×

রাজনীতি

মির্জা ফখরুল : নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৫, ০১:১১ পিএম

মির্জা ফখরুল : নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহী চীন

ছবি - বেইজিংয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক

বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চীন অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৪ জুন) বেইজিংয়ে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের সঙ্গে বিএনপির প্রতিনিধিদলের বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ফখরুল বলেন, চীনের পক্ষ থেকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করা হয়েছে। তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নে চীনের সহায়তা অব্যাহত রাখাসহ বাণিজ্য অসমতা দূরীকরণে পদক্ষেপ গ্রহণ ও আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তা প্রদানে আহ্বান জানানো হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন